Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

(লালমোহন–তজুমদ্দিন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়। শনিবার (৩ জানুয়ারি) সকাল ও বিকেলে পৃথক দুটি ধাপে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ভোলার দুইটি সংসদীয় আসনে মোট ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে ভোলা-১ আসনে ২ জন এবং ভোলা-৩ আসনে ১ জন প্রার্থী রয়েছেন। একই সঙ্গে ২টি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন।বাতিলকৃত প্রার্থীরা হলেন-ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন।জেলা রিটার্নিং অফিসার ডা. শামিম রহমান জানান, ভোলা-১ আসনে সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে হলফনামায় তথ্যগত ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ভোটার তালিকার ত্রুটির কারণে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।এদিকে ভোলা-১ (সদর) আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির গোলাম নবী আলমগীর, বিজেপির আন্দালিব রহমান, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়েদ বিন মোস্তফা, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আশ্রাফ আলী।অন্যদিকে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-বিএনপির মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণঅধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলেহ উদ্দিন।এর আগে গত বৃহস্পতিবার ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামীকাল রবিবার ভোলা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category