Headline :
পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬


কবির হোসেন চাপরাশি তজুমদ্দিন প্রতিনিধি।।
১৩ জুলাই ২০২৬

ভোলার তজুমদ্দিনে চিকিৎসার অভাবে অর্থসংকটে থাকা এক অসুস্থ ইমামের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

সংগঠনের তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ফকিরের হাট জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মানছুরের চিকিৎসার্থে নগদ ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১৩ জুলাই তজুমদ্দিন উপজেলা সদরে আয়োজিত মানবিক এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের পথপ্রদর্শকখ্যাত ইমামের হাতে এই সহায়তার চেক ও নগদ অর্থ তুলে দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব বনি আমিন।

বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে মাওলানা মো. মানছুরের দ্রুত আরোগ্য কামনা এবং জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category