Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত-১৫

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজার এলাকার হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা ধরে দফায় দফায় চলে এ সংঘর্ষ এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন মো: নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। আহত আল-আমীনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন অভিযোগ করে বলেন, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে যুবদলের কয়েকজন নেতার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, শশীগঞ্জ বাজার এলাকায় গেলে গিয়াস উদ্দিন ও মিজানের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়। যার জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

অন্যদিকে যুবদল নেতা গিয়াস উদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয় লোকজন প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে তাদের পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category