Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

চরফ্যাশনে জলবায়ু সহনশীল মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে পড়া উপকূলীয় মৎস্যখাত রক্ষায় ‘স্মার্ট ফিসারিজ’ উপ-প্রকল্পের আওতায় Climate Vulnerability and Climate Resilient RECP বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) স্মার্ট ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। বুধবার (৭ জানুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলার জিজেইউএস হাজিরহাট শাখা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং দুলারহাট মডেল কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাহারুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম ও ইনভায়রনমেন্ট অফিসার মো. মোরসালিন। প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি, উপকূলীয় মৎস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল আরইসিপি পদ্ধতি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ২৫ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ উপকূলীয় মৎস্যখাতকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category