Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

পিডিআই’র নির্বাহী পরিচালক হারুন অর রশিদের মৃত্যুতে স্মরণসভা।

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

পিপলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (পিডিআই)’র নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর হলরুমে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগী করে জিজেইউএস।

পিপলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (পিডিআই) ১৯৯৭ সালে ভোলার দৌলতখান উপজেলায় প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, পরিবার উন্নয়ন সংস্থার পরিচালক মো. জাকির হোসেন, পল্লী সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. ফারুক আহমেদ এবং আইসিডিএস-এর নির্বাহী পরিচালক মো. মর্তুজা খালেদ। স্মরণসভাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

বক্তারা বলেন, মো. হারুন অর রশিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ উন্নয়নকর্মী। দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাঁর অবদান ভোলাবাসী চিরদিন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে উন্নয়ন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও তাঁরা মন্তব্য করেন। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় ভোলা জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো: হারুন গত ৩০ ডিসেম্বর ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category