Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাঁচবিবি যুবদলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে গোপালপুর আলহাজ্ব নজিব মন্ডল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবনেতা আনিছুর রহমান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবনেতা নয়ন প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মাস্টার সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category