মোহাম্মদ কবির হোসেন চাপড়াশি তজুমদ্দিন
উপজেলা প্রতিনিধি।।
আজ ১৪ ই জানুয়ারি ২০২৬ বিকেল ৪ ঘটিকার সময় অনিল বাবাজির আশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধ, লালমোহন তজুমদ্দিন এর সাবেক ছয়বারের এমপি ও মন্ত্রী জনাব আলহাজ্ব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পূজা মন্ডপের সভাপতি অরবিন্দু টিটু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহ তজুমদ্দিন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, শ্রমিক দল, সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রিয় নেতা তার বক্তব্যে বলেন, আমাকে আবারও লালমোহন তজুমদ্দিন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার নমিনেশন দিয়েছে বিএনপি। আপনারা জানেন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন।
উক্ত নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটটি ধানের শীষ মার্কা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন
আগামী নির্বাচনে আমি যদি বিজয়ী হতে পারি
তাহলে হিন্দু সম্প্রদায়ের সকল সাম্প্রতিক দায়িত্ব আমি বহন করে নেব
বিগত দিনেও আমাদের তজুমদ্দিন উপজেলার সকল নেতাকর্মী আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ প্রিয় নেতা আরো বলেন,একটি অবাধ নিরপেক্ষ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আপনাদের ভোট প্রদানের জন্য কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দিবেন। যোগ্য প্রার্থীকে বেছে নিবেন।
তরুণদের উদ্দেশ্যে নেতা বলেন,তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক, সবার আগে বাংলাদেশ
পরিশেষে নেতা নিজের জন্য আবারো ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তার বক্তব্য শেষ করেন