Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভোলায় পাঁচ দিন ধরে এক শিশু নিখোঁজ

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মো:কবির হোসেন চাপরাশি তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।
নিখোঁজ শিশু হিমন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মাঝি ও অঙ্কুরা বেগম দম্পতির সন্তান। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকেই পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির গায়ের রং কালো। নিখোঁজের সময় তার পরনে ছিলো পেস্ট রঙের সুয়েটার ও লুঙ্গি।

নিখোঁজ শিশুর মামা মোঃ ইলিয়াস জানান, “আমরা শিশু হিমনকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কেউ যদি শিশুটির সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে ০১৭৩০-৬৮৭৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category