Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

তাপস-নানকসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

এই মামলায় তাপস-নানক আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ মামলায় বর্তমানে চার জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এদিন সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এরপর ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনান। এতে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে

ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তদন্তের পর ২৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আজ ফরমাল চার্জ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। 

চিফ প্রসিকিউটর তাজুল বলেন, আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন শহীদ এবং অসংখ্য ছাত্রজনতা আহত হন। এ মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দেবেন।

অভিযোগ উপস্থান শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর। এরপর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৯ জানুয়ারি হাজিরের দিন ধার্য করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category