Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

হাসিনা-টিউলিপ-ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

রোববার সকালে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলমের আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আমরা সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।”

এ মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এরা হলেন: জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর আগে, গত ১৩ জানুয়ারি শেখ হাসিনার ও তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন ঠিক করেন একই আদালত।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category