Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসূমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘রবি মৌসূমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মাল্লিক। বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ। ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মাঠপর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বারি সরিষা ১৪ জাতের চাষের আধুনিক পদ্ধতি, উন্নত জাতের ব্যবহার, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়। বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও সময়োপযোগী পরামর্শ অনুসরণ করা জরুরি। এতে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে কৃষকের আয় বাড়বে। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠপর্যায়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয় এবং ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category