Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আসন্ন রমজান মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) এলপিজি সংকট নিরসনে কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান। ওই বৈঠকে লক্ষ্যমাত্রা ও সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়। কোম্পানিগুলোর এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে সহযোগিতা করবে। 

উপদেষ্টা ফওজুল কবির বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে এলপিজি আমদানির কথা দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। এই লক্ষ্যে সরকারও সব ধরণের সহযোগিতা করবে।

সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে, অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এমন অভিযোগ তারা নাকচ করেন।

চলতি বছরের প্রথম দুই মাসে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে দেশের এলপিজি অপারেটররা আমদানিতে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান। জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট সম্ভাব্য আমদানির লক্ষ্য ধরা হয়েছে তিন লাখ ৫১ হাজার ৭০০ টন।

কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মোট এলপিজি আমদানির সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬০০ টন। ফেব্রুয়ারিতে তা এক লাখ ৮৪ হাজার ১০০ টন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category