Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ভোলা জেলার মনপুরা থানার আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম প্রধান এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইব্রাহিম মাঝি (৪৫)। তিনি মনপুরা থানার ৩ নম্বর উত্তর সাকুচিয়া, চরগোয়ালিয়া এলাকার বাসিন্দা। ভোলা র‍্যাব ক্যাম্প এর মিডিয়া কর্মকর্তা কোম্পানি কমান্ডার লে: রিফাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, বরিশালের অধীন ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে সংঘটিত ওই গণধর্ষণের ঘটনায় অন্যান্য আসামিদের সঙ্গে ইব্রাহিম মাঝির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর মো. ইব্রাহিম মাঝিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর ও স্পর্শকাতর অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের তৎপরতা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category