Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে যা জানা গেল

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সবশেষ আইসিসি সভা শেষে তেমন কোনো সম্ভাবনা আর নেই। যে কারণে বিশ্বকাপের সূচিতেও আসছে না কোনো পরিবর্তন।

আজ (বুধবার) সন্ধ্যায় ভার্চুয়ালি সভায় আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। বাংলাদেশকে ভারতেই খেলা নিয়ে অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট সংস্থা বলেছে, আইসিসির ভেন্যু ও সূচি নির্ধারণের সিদ্ধান্তগুলো বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা ও টুর্নামেন্টে অংশগ্রহণের স্বীকৃত শর্তাবলি দ্বারা পরিচালিত হয়, যা অংশগ্রহণকারী ২০টি দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশ দলের নিরাপত্তাকে বস্তুগতভাবে বিঘ্নিত করতে পারে, এমন কোনো স্বতন্ত্র নিরাপত্তা ফলাফলের অনুপস্থিতিতে আইসিসি ফিক্সচার স্থানান্তরে অপরাগ।

আইসিসি আরও জানায়, এটি করা হলে বিশ্বের অন্যান্য দল ও ভক্তদের জন্য উল্লেখযোগ্য লজিস্টিক ও সূচি সংক্রান্ত জটিলতা তৈরি হবে এবং এটি এমন চ্যালেঞ্জ তৈরি করবে যা আইসিসি শাসনের নিরপেক্ষতা, ন্যায্যতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি রাখে। আইসিসি সরল বিশ্বাসে কাজ করতে, ধারাবাহিক মান বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সম্মিলিত স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা। কলকাতার একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি তাদের ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category