Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

গুম ও শহীদ পরিবারের জন্য আলাদা বসার ব্যবস্থা

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিলেটে বিএনপির নির্বাচনি প্রচারণার জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরেজমিনে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

দেখা যায়, সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভা মঞ্চের ডান পাশে ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে অবস্থান করছেন শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও কোনো বিশেষ বা ভিআইপি আসনে বসছেন না। তার জন্যও অন্যান্যদের মতোই সাধারণ চেয়ার রাখা হয়েছে। এক কথায়, মঞ্চে থাকা সব আসন একই ধরনের, আলাদা করে ভিআইপি বা বিশেষ কোনো চেয়ার রাখা হয়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category