Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

পাকিস্তান থেকে যেভাবে বাংলার নায়ক হয়েছিলেন জাভেদ

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের বর্ণিল নায়ক হয়ে আবির্ভাব হয়েছিল ইলিয়াস জাভেদের। পাকিস্তানে জন্ম হলেও, ভালোবাসা আর ভালোলাগা থেকে তিনি তাঁর জীবন কাটিয়েছিলেন বাংলাদেশেই। যে দেশকে তিনি আপন করে নিয়েছিলেন হৃদয়ের গভীর থেকে, শেষ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতেই তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটল।

তবে জাভেদ নায়ক হওয়ার আগে তার প্রধান পরিচয় ছিল, তিনি এ দেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যপরিচালক। তাঁর প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ তাঁকে নিয়ে যায় মুম্বাইয়ে। কিংবদন্তি সাধু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে তালিম নেন তিনি। বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একসঙ্গে নাচ শেখার অভিজ্ঞতাও ছিল তাঁ

অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন ও সুচরিতার মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে তাঁর জুটি ছিল দর্শকনন্দিত।

অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালনায় নতুন ধারা আনেন জাভেদ। তাঁর হাত ধরেই বাংলা সিনেমার নাচে আসে এক নতুন যুগ। কবরী, শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, সুচরিতাসহ প্রায় সব শীর্ষ নায়িকা তাঁর কোরিওগ্রাফিতে পর্দা মাতিয়েছেন।

শুধু নায়িকারা নন, রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ওয়াসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের মতো নায়করা নাচ শিখেছেন তাঁর কাছ থেকে। নাচের গুরু হিসেবে ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র ‘ওস্তাদ’।

জাভেদের স্ত্রী ডলি জাভেদের ভাষায়, নায়ক বা কোরিওগ্রাফার—দুই পরিচয়েই তিনি ছিলেন সুপারস্টার। শেষ সময়ে হয়তো তাঁকে ঘিরে আলোচনার ঝলক কম, কিন্তু প্রকৃত শিল্পীরা কখনো ভুলেন না। তাকে সসময়ই তাঁকে স্মরণেও সম্মানে রেখেছেন।

একসময় পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বসবাস করতেন জাভেদ। এলাকাবাসীর ভালোবাসা ও সম্মানে সেই মহল্লাটিই পরিচিত হয়ে ওঠে তাঁর নামেই, ‘জাভেদ মহল্লা’। সুস্থ অবস্থায় সুযোগ পেলেই তিনি ফিরে যেতেন সেই এলাকায়, সময় কাটাতেন প্রিয় মানুষদের সঙ্গে। পরবর্তী সময়ে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন উত্তরার ১৪ নম্বর সেক্টরে।

সেখানেই, আজ বুধবার, ২১ জানুয়ারি, সকালে উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category