Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায় : মেজর হাফিজ

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়। তবে খেয়ে থাকি, আর না খেয়ে থাকি আমরা ভারতের গোলামী করবো না। ভারত শেখ হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় রেখেছে। পতনের পর আবার তারা সেই মাসির দেশে আশ্রয় নিয়েছে। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন। শেখ হাসিনার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো তাদের আয়না ঘরে বন্দি করা হতো। সেখানে চালানো হতো অমানবিক নির্যাতন। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির এতে আপত্তি ছিল। তবে নির্বাচনে ঠিকমতো না হওয়ার শঙ্কায় বিএনপি অনিচ্ছা শর্তেও রাজি হয়েছে। নির্বাচনের পর এটি আবার বিশ্লেষণ করে দেখবে বিএনপি। মেজর হাফিজ ধানের শীষে সবাইকে ভোট দেয়ার জন্য বলেন। সকলকে এবং তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য বলেন। একটি দল মহিলাদেরকে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে দাড়িপাল্লা/ফুলকপিতে ভোট দিলে বেহেস্তে পাওয়া যাবে। অথচ সে দলটি সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে একজন মহিলা প্রার্থী দেয়নি। তারা সবসময় মহিলাদেরকে আসবাবপত্রের মতো ব্যবহার করছে।
বদরপুর বিএনপির (দক্ষিণ) সভাপতি মো. মারুফ এর সভািেপতত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category