Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে ভোটের রিকশা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাবো। জেলা তথ্য অফিস ও সকল দপ্তর এই প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রান্তিক জনগণ গণভোট সম্পর্কে জানতে ও বুঝতে পারে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার মোঃ ওয়াহেদুজ্জামান, তাজবীউল ইসলাম ইসকেম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুন্নবীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category