Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘড়ির কাটায় তখন রাত পৌনে ৪টা, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদীর পথসভা শেষ করে নারায়ণগঞ্জে আসেন তারেক রহমানকে বহনকরা ‘সবার আগে বাংলাদেশ’ লেখা গাড়িটি।
এদিকে রাত ৮টার আগ থেকেই আড়াইহাজারের পাঁচরক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা।

সারারাত জেগে অপেক্ষায় থাকেন নেতাকর্মীরা। ভোর পৌনে ৪টায় যখন তারেক রহমানের গাড়িটি সমাবেশ স্থলে থামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দিয়ে স্বাগত জানান তারেক রহমানকে।

এ যেন আড়াইহাজারের মানুষের কাছে এক অন্যরকম রাত। হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ সারারাত জেগে অপেক্ষা করলেও যেন কোনো ক্লান্তির ছাপ নেই তাদের মধ্যে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানকে এক নজর দেখার জন্য সবাই ছিলেন আবেগে আপ্লুত। মুর্হুমুহু স্লোগান আর স্লোগান প্রবালিতে মুখরিত হয়ে উঠে পুরো সমাবেশস্থল।

জনসভা মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতেই তারেক রহমান নির্ধারিত সময়ে না আসতে পেরে দুঃখ প্রকাশ করে স্থানীয় জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, সিলেট থেকে আসার পথে রাস্তায় বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে আসতে সময় লেগেছে। রাত ৮টায় আসার কথা থাকলেও আসতে দেরি হয়েছে।

একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের জনগণকে ভোর ৪টা পর্যন্ত জেগে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত জনতা হাত তুলে প্রতিশ্রুতি দেন ধানের শীষে ভোট দেওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category