Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

জেলেনস্কির আকুতি

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

অব্যাহত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির জ্বালানি অবকাঠামো চরম সংকটের মুখে পড়েছে। হাড়কাঁপানো শীতের মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুদিন ধরে কোনো প্রকার তাপ সরবরাহ বা হিটিং ছাড়াই স্থবির হয়ে রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি বলেন, শুধু চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০ এর বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা ও ৬৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিপুল পরিমাণ আকাশ হামলা মোকাবিলায় ইউক্রেনের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে। বিশেষ করে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন। কয়েক হাজার অ্যাপার্টমেন্ট পানি ও তাপহীন হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইতোমধ্যে শহরটি থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।ভিলনিয়াসে আয়োজিত এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত করা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category