Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু রাখার দাবি

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিমান অফিস অভিমুখে এ কর্মসূচি পালন করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিলর’স ফোরামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউকে এনআরবির সোসাইটির ডাইরেক্টর এম জুনেদ আহমদ জানান, ম্যানচেস্টার ফ্লাইট পরিচালনা সাময়িক স্থগিত প্রসঙ্গে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে সেটি দেখে আমরা বিস্মিত, মর্মাহত ক্ষুব্ধও। এমন মিথ্যাচার রাষ্ট্রীয় একটি সংস্থা করতে পারে- এটি আমরা কল্পনা করতে পারছি না।

বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ জানায়, সিলেট-ম্যানচেস্টার রুটটিতে লোকসান হচ্ছে।

জুনেদ আহমদ বলেন, আমাদের প্রশ্ন হলো- যে রুটে বিমান কর্তৃপক্ষ ৮৩ পার্সেন্ট ব্যবসা করে সেই রুটটি কীভাবে লোকসান হয়। বেশির ভাগ যাত্রী ৭০০ থেকে ৮০০ পাউন্ডের টিকিট ১২০০ থেকে ১৫০০ পাউন্ডে কেনেন। বিমানের একটি অসাধু চক্র এ টাকা লোপাট করে প্রতি মুহূর্তেই ফ্লাইটটিকে লোকসান দেখানোর পাঁয়তারা করছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি- সিলেট-ম্যানচেস্টার রুটটি অলাভজনক নয়। বরং যাত্রী সংখ্যা এত বেশি যে গত কয়েক মাস ধরে ওই ফ্লাইটের টিকিট মিলছে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক নজরুল ইসলাম বাসন, ইউকে এনআরবির সোসাইটির ডাইরেক্টর মিজানুর রহমান ও ওল্ডহাম বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, ইউকে এনআরবি সোসাইটির সিলেটের সমন্বয়ক সাংবাদিক ওয়েছ খছরু, ওল্ডহামের ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব কামাল রব, কাউন্সিলর জাহাঙ্গীর হক, ব্রিটিশ-বাংলাদেশি প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী আখি রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category