Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ভোলায় ৫ রেস্তোরাঁকে জরিমানা

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

অপরিচ্ছন্নতার দায়ে ভোলা শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি রেস্তোরাঁকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোলা বসাক এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল রাকিব, নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল আল মদিনা ও হোটেল গুলবাগ।

অভিযানকালে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, খাদ্য সংরক্ষণে অবহেলা এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোলা বসাক বলেন, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোলা শহরের পাঁচটি রেস্তোরাঁতে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি রেস্তোরাঁ মালিকের বাধ্যতামূলক দায়িত্ব। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category