Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচির পর সড়কপথে বগুড়ায় আসবেন তিনি। সন্ধ্যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তাঁকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে আজ ও আগামীকাল শুক্রবার রাত যাপন করবেন তারেক রহমান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারে অংশ নেবেন তিনি।
বিকেলে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে ‘জিয়াবাড়ি’–তে যাবেন। পথে গাবতলী ও শাজাহানপুরে পথসভায় ভাষণ দিতে পারেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা বিএনপি।

নাজ গার্ডেনে কঠোর নিরাপত্তা
তারেক রহমানের আগমন উপলক্ষে হোটেল ‘নাজ গার্ডেন’ নান্দনিক সাজে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ১১ জানুয়ারি বগুড়ায় আসার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়। লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটাই নিজ নির্বাচনী এলাকায় তাঁর প্রথম সফর। স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, ২০০৬ সালে সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category