Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতার মন্তব্যে চটেছেন কঙ্গনা

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনা রানাউত।
বুধবার (২৮ জানুয়ারি) সংসদ ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর হিন্দুস্থান টাইমস।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বক্তব্য দিয়ে বিতর্কে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রসঙ্গে কঙ্গনা রানাউতও ক্ষোভ প্রকাশ করেন।

সংসদ ভবন থেকে বের হওয়ার সময় কঙ্গনা বলেন, এত বড় একটি দুর্ঘটনা ভোরবেলায় ঘটেছে—এ নিয়ে আমরা সবাই গভীর শোকের মধ্যে আছি। আজ সংসদে সবাই এই বিষয়েই কথা বলছে। অনেকেই হেলিকপ্টারে যাতায়াত করেন, আমরাও এভাবেই ভ্রমণ করি।

তিনি আরও বলেন, এমন একটি সময়ে এ ধরনের নীচু মানসিকতার কথা বলা খুবই দুর্ভাগ্যজনক। তার একটু সংযম দেখানো উচিত।

এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, অন্য সব সংস্থা পুরোপুরি আপসকামিতায় জড়িয়ে পড়েছে।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শোক প্রকাশ করে তিনি লেখেন, ঘটনাটির যথাযথ তদন্ত হওয়া জরুরি। পরে এক জনসভায় তিনি আরও বলেন—পিটিআই প্রকাশিত এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই দেশে রাজনৈতিক নেতারাও নিরাপদ নন, সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category