Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

কোস্টগার্ডের অভিযানে দৌলতখান থেকে ২ মাদক কারবারি আটক

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম দৌলতখান থানাধীন ফরাজী ভিটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩ হাজার ৫শ’ টাকা মূল্যের ১শ’ ১৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মো. রাজীব মাঝি (২৯), পিতা মৃত শাহজাহান মাঝি এবং নজরুল হাওলাদার (৩৮), পিতা ফরমুজল হক হাওলাদার। তারা উভয়ই দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category