Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা জেলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা মো. নাগরকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাগর উপজেলার বদরপুর ইউনয়নের ৪নং ওয়ার্ডের চরটিটিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে। রবিবার (১ ফেব্রুয়ারী) র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের সদস্যরা লালমোহনে অভিযান চালিয়েং তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর নাগরসহ অন্য আসামিরা অটোরিকশাচালক আবু বকর ছিদ্দিককে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সুলতান আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই র‌্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে এ ঘটনার মূল হোতা নাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ ঘটনায় পুলিশ মো. ইব্রাহীম (৩৬), মো. রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) গ্রেপ্তার হন। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।
ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালায়। এ সময় লালমোহনের চাঞ্চল্যকর অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলার পলাতক আসামি ও ঘটনার অন্যতম মূল হোতা নাগরকে প্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category