Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি, নেপথ্যে যে কারণ

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ঘোষণার পর থেকেই শাস্তির আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নানা জল্পনা চলছে।
ভারত পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। ভেন্যু ছিল শ্রীলঙ্কার কলম্বোয়। রোববার পাকিস্তান সরকার জানায়, জাতীয় দল ভারতের বিপক্ষে মাঠে নামবে না। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসি পাকিস্তানকে সম্ভাব্য পরিণতির কথা জানায়। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও করে।

ভারত-পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ম্যাচ ধরা হয়। এই ম্যাচ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান জরিমানা পেতে পারে। আইসিসি থেকে আয়ের অংশও কমতে পারে। আরও শাস্তির কথাও আলোচনায় আছে।

তবে এসব দাবি নাকচ করেছেন সাবেক পিসিবি ও আইসিসি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেন, সরকার যে নির্দেশ দিয়েছে, তা মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া যায় না। তিনি এই কথা বলেন স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে।

মানি বলেন, ‘সরকারি নির্দেশ মানার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া যাবে না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এখানে দ্বৈত নীতি চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমাকে আবারও বলতে হচ্ছে, সমস্যার সমাধান না করে আইসিসি শুধু দর্শকের ভূমিকা নিয়েছে। যেকোনো দেশের জন্যই সরকার হস্তক্ষেপের পথ খোলা থাকে। বিশেষ করে যখন পিসিবি চেয়ারম্যান নিজেই একজন সরকারি মন্ত্রী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category