Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

মনপুরায় চোরাই মহিষের মাংসসহ আটক-১

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার মনপুরায় চর থেকে মহিষ চুরি করে জবাইকৃত মাংস বিক্রির জন্য নেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। এইসময় চার বস্তা চোরাই মহিষের মাংস উদ্ধার করা হয়। শবেবরাতকে সামনে রেখে ওই চোরাই মহিষের জবাইকৃত মাংস নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাত ৬ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কে ওপর অটোরিক্সার মধ্যে চার বস্তা চোরাই মহিষের মাংসসহ একজনকে আটক করে পুলিশ। পরে সকাল ১০ টায় উদ্ধারকৃত চার বস্তায় থাকা ৮০ কেজি ২শত গ্রাম চোরাই মহিষের মাংস আদালতের নির্দেশে বত্রিশ (৩২) হাজার টাকা বিক্রি করে বলে জানায় মনপুরা থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন। পরে দুপুর ৩ টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত আসামী হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে বাগন আলী।
জানা যায়, ভোররাতে টহল পুলিশের দায়িত্বে এস আই ইব্রাহীম নয়নের নেতৃত্বেথাকা পুলিশের একটি টিম উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর অটোরিক্সায় তল্লাশী চালায়। পরে অটোরিক্সা থাকা চার বস্তায় চোরাই মহিষের ৮০ কেজি ২শত গ্রাম জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুর ৩ টায় আটককৃত বাগন আলীসহ অজ্ঞাতনাম ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা করে পুলিশ। পরে আটককৃত আসামীকে আদালতের মাথ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, চার বস্তা চোরাই মহিষের জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় মামলা দেওয়া হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category