Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

মনপুরামনপুরায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার : চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। আটকের সময়ে বাসাটিতে রোগী দেখছিলেন আলাউদ্দিন। গ্রেপ্তার আলাউদ্দিন চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। রোগীদের ব্যবস্থাপত্রে তিনি বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করলেও চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নম্বর উল্লেখ করতেন না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিবন্ধন-সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। তিনি দুই বছর ধরে উপজেলার মনপুরা, চর মোজাম্মেল ও চর কলাতলি এলাকায় চেম্বার খুলে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চুক্তিতে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকা জরুরি। ভুয়া চিকিৎসকেরা স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
খবরের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আলাউদ্দিন শিকদারকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category