Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে ভোলায় সংবাদ সম্মেলন

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন নির্বাচনের প্রচারণার লক্ষ্য আগামীকাল (৮ই ফেব্রুয়ারী) ভোলায় আসছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রবিবার বিকেলে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে। এ সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান। এ সময় তিনি তার নির্বাচনী বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী (জামায়াত ইসলামী) মনোনিত প্রার্থীর নেতা-কর্মী দ্বারা প্রচার-প্রচারণায় তার কর্মীদের বাঁধা প্রদানেরও অভিযোগ তুলেন। তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় দেখে এসব করে যাচ্ছে তারা।
এ সময় তিনি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ ও ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প ভিত্তিক কর্মসংস্থান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category