Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোটের নিরাপত্তায় সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারিশিমুল চৌধুরী/মো: সামিরুজ্জামান

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও উৎসবমুখর করতে উপকূলীয় এলাকায় তৎপর রয়েছে কোস্টগার্ড। পাশাপাশি ড্রোন নজরদারি থাকবে প্রত্যেক কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্রে করে সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ভোলা সসর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড মহাপরিচালক আরও বলেন, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে এবারই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সার্বিক দিক পর্যবেক্ষণে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে মনিটরিং করা হবে। যাতে কোথায় কোন অপ্রতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া যায়।
জিয়াউল হক আরও জানান, দুর্গম এলাকায় তাৎক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে দ্রুতগামি নৌযান ও স্পীডবোট নিয়োজিত থাকবে। এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক ভোলায় এসে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় তার সাথে ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category