Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ভোলায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারী) ভোররাতে সদর উপজেলার কাঠির মাথা এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট শনিবার (৭ ফেব্রুয়ারী) ভোর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ড বালিয়াকান্দী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের সাথে কোস্টগার্ড ও পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। এ সময় ওই এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে ১টি একনলা দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় অস্ত্র (দাঁ) এবং ০৯ রাউন্ড ৭.৬২ মিঃমিঃ এসএবল ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ এ্যামুনেশনসহ মোঃ সেলিম কাজী ও মোঃ হাসানকে আটক করা হয়। আটককৃত হাসান (৪৪) ওই এলাকার আলমগীর কেরানীর ছেলে এবং সেলিম (৪৮) একই এলাকার মেতাহার কাজীর ছেলে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাসহ আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নৌবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category