Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

জলঢাকায় জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬


আখতারুজ্জামান,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
একটি আধুনিক, টেকসই ও উন্নত জলঢাকা গড়ার লক্ষ্য নিয়ে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জলঢাকা পৌর শহরের আল-ফালাহ্ এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, জনবান্ধব ও উন্নত জলঢাকা গড়তে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে—সরকারি সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, পরিকল্পিত রাস্তাঘাট, কালভার্ট ও টেকসই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য খাতের মৌলিক সংস্কার।
এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রসার, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথাও ইশতেহারে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—মাওলানা আন্তাজুল ইসলাম, সেক্রেটারি, জেলা জামায়াতে ইসলামী; মনিরুজ্জামান জুয়েল, সভাপতি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন; প্রভাষক সাদের হোসেন, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক; তাজমুল হাসান সাগর, সভাপতি, জেলা ছাত্র শিবির; মোখলেছুর রহমান মাস্টার, আমীর, উপজেলা জামায়াতে ইসলামী এবং কামরুজ্জামান, নায়েবে আমীর ও প্রধান নির্বাচনী এজেন্ট।
সংবাদ সম্মেলনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন,
“জলঢাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুখী ও সমৃদ্ধ জনপদ গড়তে আমি সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category