Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

এই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে: মেজর হাফিজ

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা—৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে নাকি পরাশক্তির প্রভাববলয়ে পরিচালিত হবে—তা নির্ধারণ করবেন ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন ওহাব আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তাঁর দাবি, অতীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, তারা দেশ ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি শান্ত আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
তবে তিনি অভিযোগ করেন, জেলার কয়েকটি কেন্দ্রে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৭০ হাজার ৭০৯ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category