Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

জলঢাকায় সাংবাদিক মেহেদীর আত্মার শান্তি

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

>
আখতারুজ্জামান,জলঢাকা নীলফামারি প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব জলঢাকা-এর সদস্য হাসানুর কাবীর মেহেদীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

বক্তারা বলেন, হাসানুর কাবীর মেহেদী ছিলেন একজন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সমাজের অসংগতি তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান কবির লেলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইদুল হাসান। এবং জলঢাকার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category