Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ: মাহি

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর শরীরী সৌন্দর্যে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
নাটকের ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের ব্যস্ততায় যখন তার সময় কাটে, ঠিক তখনই হঠাৎ বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির সক্রিয়তা বরাবরের মতোই বেশি। তবে এবার সেখানে কোনো আনন্দঘন মুহূর্ত নয়, বরং মন খারাপের এক বার্তা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

এক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারি, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করেছেন এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি আরও বলেন, ‘তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখ, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’

মাহির এমন পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভকামনা জানাচ্ছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন। তবে বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category