Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

এটি যেন লোক দেখানো না হয়

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা নিবেদনকে সাধুবাদ জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এটি যেন লোক দেখানো না হয়। এ ধরনের পজিটিভ রাজনীতি তারা বজায় রাখবেন বলে প্রত্যাশা ক

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‌‘১৯৭১ সালে জামায়াতে ইসলামীর যে ভূমিকা, সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানায়, নিন্দা জানায় এবং জাতির সংকটে তারা বিরোধী অবস্থানে ছিলেন। কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছেন। সংশোধিত হয়ে আজ তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে সত্যিকার অর্থে পালিত বিরোধী দল বলে অবহিত করা হতো। কিন্তু আজ দেখেন যারা বিরোধী দলে তারাও সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে আমরা দাঁড়িয়ে আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এ ধরনের গণতান্ত্রিক পরিবেশ যেন সবসময় বজায় থাকে। ক্যাম্পাসেও যেন এ ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি অব্যাহত থাকে।’

এর আগে, রাত ১২টায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category