Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

তেজগাঁওয়ে তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে নতুন সরকার। তারেক রহমান নেতৃত্বাধীন এই সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তবে এ কার্যালয়ে এটি মন্ত্রিসভার প্রথম মিটিং।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করছেন জানিয়ে তিনি বলেন, তিনি (তারেক রহমান) এখন মন্ত্রিসভার বৈঠকে আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন সচিবালয়ে। সেই হিসেবে শনিবারের বৈঠকটি দ্বিতীয়।

এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। তিনি বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর দুদিন সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category