শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের স্মরণে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরেই শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি,মোছাঃ মাসফিকা হোসেন।
আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ, মোঃসাইফুল ইসলাম। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,ডাঃ মোঃ মাসুদ রানাসহ শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, সিরাজগঞ্জ _৬ আসনের এমপি, ডাক,তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়,এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রফেসর ডঃ এম. এ.মুহিত এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন,শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান আরিফ।
তিনি গভীরভাবে স্মরণ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত, বেগম খালেদা জিয়া, ১৯৫২-১৯৭১- ও ২০২৪রে সকল শহীদদের কে।
শাহজাদপুর উপজেলা বিএনপির,শাহজাদপুর পৌর বিএনপি,শাহজাদপুর ছাত্রদলসহ শাহজাদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও শাহজাদপুর শিল্পকলা একাডেমি, শাহজাদপুর প্রেসক্লাব এবং শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান শ্রেণী পেশার মানুষ শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন,এবং শ্রদ্ধা নিবেদন শেষে রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।