Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’র উদ্বোধন

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বরিশালে জিজেইউএস অতিথি টুরিজম সার্ভিসের বিলাসবহুল ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে বরিশাল শহরের ৩০ গোডাউন সংলগ্ন জেটি ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ রিভার ক্রুজের যাত্রা শুরু হয়। ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম এবং বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। ক্রুজ ও ট্যুরিজম প্যাকেজ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. কামাল হাসান।
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি রোমান ইমতিয়াজ তুষার, পিকেএসএফের ভ্যালু চেইন প্রযেক্ট ম্যানেজার ডা. ইরফান আলী, সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, নদী-নালা ও খালে ঘেরা বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশের ক্ষতি না করে বিষমুক্ত খাবার পরিবেশন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে টুরিজম সার্ভিস পরিচালনার জন্য জিজেইউএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আয়োজকরা জানান, বরিশাল বিভাগে এ ধরনের বিলাসবহুল রিভার ক্রুজ উদ্যোগ এটিই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category