Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

ঠাকুরগাঁওয়ে নেহা নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে পানি সম্পদ সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজনীয়। নদী ও খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি স্থানীয়ভাবে মাছ চাষ ও হাঁস পালনের মতো কর্মকাণ্ডও বাড়বে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ধীরে ধীরে দেশের বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। এ অবস্থায় কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category