Headline :
ভোলায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক তিন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ দেশের সর্বনাশ করে গেছে স্পিকার মেজর হাফিজ আসন্ন ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আলোচনায় দুই বিএনপি নেতা আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আসিফ আলতাফের মতবিনিময় সভা। তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপি মহোদয়ের ভোলা সফর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলা জেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা

​ভোলার রাজাপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ভোলার রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রাজাপুর ইউনিয়ন বিএনপি। আজ শনিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মামলার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর হোসেন বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দোসর নাসির সর্দারের অমানুষিক হয়রানির শিকার। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নাসির সর্দারের ছেলে রাশেদ আমাদের ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, এই মামলা এবং পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ।
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল সভাপতি মিজান চকিদার নাসিরের বিগত দিনের নির্যাতনের স্মৃতিচারণ করে বলেন, “নাসির সর্দার প্রকাশ্যে আমাকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেছিল। এমনকি আমার বৃদ্ধ মা আমাকে ছাড়াতে গেলে নাসির তাকেও লক্ষ্য করে গুলি করতে দ্বিধা করেনি।”
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, “গতকাল সংবাদ সম্মেলনে নাসির সর্দারের ছেলে দাবি করেছে তার বাবা বিএনপির কর্মী। এটি হাস্যকর। অথচ বাস্তবতা হলো, নাসির ছিল অত্র এলাকার বিএনপির নেতাকর্মীদের কাছে এক আতঙ্কের নাম। বিগত সময়ে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা দিয়েছেন। ৫ই আগস্টের পর গা-ঢাকা দিলেও এখন এলাকায় ফিরে এসে নতুন নাটক সাজাচ্ছেন।”
সংবাদ সম্মেলন থেকে রাজাপুরের ৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজ আকতার রুমী সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category