Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ভোলায় তরমুজের বাজারে মন্দা, দাম না পেয়ে হতাশ চাষি-ব্যবসায়ী

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

“মালের দাম বাড়তি, তেলের খরচ বাড়তি-মাল এনে বিক্রি করে কোনো লাভ পাই না।” হতাশার সুরে কথাগুলো বলছিলেন ভোলা খালপাড়ের তরমুজ ব্যবসায়ী সগির মিয়া। শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভোলার সদর রোড, খালপাড়, কাঁচাবাজার ও নতুন বাজারসহ একাধিক পাইকারি ও খুচরা বাজারে তরমুজের সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। এতে করে দাম কমে গেছে, ফলে চাষি ও ব্যবসায়ীরা উভয়েই বিপাকে পড়েছেন।
বাজার ঘুরে দেখা যায়, মৌসূমের শুরুতে যে তরমুজ ভালো দামে বিক্রি হয়েছিল, এখন সেই তরমুজই প্রত্যাশিত দাম পাচ্ছে না। ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম থাকায় অনেক বিক্রেতাকে দিনের শেষে কম দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে। কেউ কেউ বিক্রি করতে না পেরে পণ্য ফেলে যাওয়ার কথাও জানিয়েছেন।
পাইকারি ব্যবসায়ী ও আড়ৎদাররা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে বাজারে সরবরাহ বেশি থাকায় পাইকারি দাম কমে গেছে। ফলে খরচ তুলেই লাভ করা কঠিন হয়ে পড়েছে।
চরফ্যশনের নুরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের তরমুজ চাষি মো. জাকির হোসেন বলেন, গত বছরগুলোতে তরমুজ চাষে লাভ করতে পেরেছি। কিন্তু এবার লাভ তো হবেই না, বরং লোকসানে আছি। ঋণ নিয়ে চাষ করেছি, সেটাও শোধ করতে পারব কি না জানি না।
রসুলপুর ইউনিয়নের চাষি মোহাম্মদ আলি জানান, ছয় কানি জমিতে তরমুজ চাষ করে এখন পর্যন্ত অর্ধেক টাকাও তুলতে পারেননি। এছাড়াও একাধিক চাষি বলেন, ভালো ফলন হলেও বাজারে ভালো দাম না পাওয়ায় তারা হতাশ। অনেকেই উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category