Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

ভোলায় ডিজেল সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তার আহ্বান

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ভোলায় ডিজেল সংকটের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন মেসার্স খাঁন ফ্লাওয়ার মিলস ও মেসার্স জে. কে ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. জামাল উদ্দিন খান। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খাঁন ফ্লাওয়ার মিলস এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২/০৪/২০২৬ তারিখে আমার নিকট মজুদকৃত ডিজেল শেষ পর্যায় আসে এবং ৩/০৪/২০২৬ তারিখে কিছু ডিজেল ছিল যা দ্বারা ভোলা সদরে এবং মিলের আসে পাশের ব্যাবসায়ীদের নিকট পণ্য পৌছানো হয়েছে। কিন্তু বর্তমানে আমার নিকট কোনো ডিজেল মজুদ নেই এবং আমার প্রতিষ্ঠানে ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমি ভোলার কয়েকটি ফিলিং স্টেশনে এবং ভোলার জ্বালানি তেল ব্যবসায়ীদের নিকট প্রয়োজন অনুযায়ী জ্বালানির জন্য আবেদন করেছি কিন্তু তাঁরা ডিজেল সরবরাহে অপারগতা প্রকাশ করেছেন। অথচ এর আগে স্থানীয় ডিলারের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ করা হতো। বর্তমানে আমার প্রতিষ্ঠানে কোনো ডিজেল মজুদ না থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, পণ্য পরিবহণ ও সরবরাহের জন্য আমার ৮টি গাড়ি ( ট্রাক ও পিক-আপ) এবং ট্রলার রয়েছে। এসব গাড়ি ও ট্রলারের জন্য প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। আমাদের উৎপাদিত পণ্য নিজস্ব গাড়িতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু ডিজেলের অভাবে পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে জেলার ব্যবসায়ী, বাজার ব্যবস্থা এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
জামাল উদ্দিন খান বলেন, আমার দুটি প্রতিষ্ঠানে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, যাদের পরিবারসহ প্রায় এক হাজার মানুষের জীবিকা এ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। উৎপাদন বন্ধ হয়ে গেলে এসব পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি অভিযোগ করে বলেন, ভোলা জেলার ডিলারদের মাধ্যমে পর্যাপ্ত ডিজেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত না হলে ব্যবসা প্রতিষ্ঠান দুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category