Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার (৫ এপ্রিল) ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরানগঞ্জ শাখার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, Resource Efficient and Cleaner Production (RECP) অনুশীলন, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বি, এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মো. মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষকরা বলেন, আরইসিপি অনুশীলন পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপস্থিত উদ্যোক্তারা জানান, এ প্রশিক্ষণ থেকে তারা তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানায়, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category