Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

ভোলায় ভারতীয় যুবক গ্রেফতার

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলায় আব্দুল মতিন (৩২) নামের এক ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাঁকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে আব্দুল মতিনকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল খেয়াঘাট ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দেন। তাঁর বাড়ি ত্রিপুরার সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামে। তাঁর বাবার নাম বসার আলী। জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন আরও জানিয়েছেন, ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক পাচারকারী চক্রের সদস্যের সহযোগিতায় তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তিনি আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category