Headline :
ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট; ভোলার বাপ্তায় কৃষকদের মানববন্ধন ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি রাসেল, সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ভোলায় বারি মুগ-৬ ও-৮ কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত ভোলা জেলা প্রেসক্লাব-এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের অংশগ্রহ তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার! নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১ সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই

ভোলার শিবপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক-১

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ভোলায় নাছিমা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নাছিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। নাছিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরেই থাকতেন। এ ঘটনায় সন্দেহজনকভাবে জিহাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাছিমা বেগম। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করে নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। এরপর ভোরে ছেলে আবির ভোরে ঘরের বাহিরে এসে প্রতিবেশীদের ডেকে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং তাকে হাসপাতালে পাঠায়।
আহত আবির জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের বাথরুমের পিছনের ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এসময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করে পড়ে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মোবাইলের ফ্লাশ লাইট অন থাকায় আবির তাকে চিনতে পারে। সে স্থানীয় জামাল মেম্বারের ছেলে জিহাদ। এরপর সে ভোরের দিকে বাহিরে এসে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।

প্রতিবেশী নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা ছেলেটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।

নিহত নাছিমা বেগমের মেয়ে আখি আক্তার বলেন, আমি আমার শ্বশুর বাড়ীতে ছিলাম। খবর পেয়ে বাড়ীতে এসে মায়ের লাশ দেখতে পাই। আমাদের পরিবারের সাথে কারোর কোন বিরোধ ছিল না। আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: তৈয়বুর রহমান বলেন, আবির নামে একটি শিশু আমাদের হাসপাতালে ভর্তির জন্য আসে। আমরা শুনতে পেয়েছি তার মাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। বর্তমানে সে স্টেবল আছে, তার কোন সমস্যা হবে না। পুলিশের মাধ্যমে ওই শিশুর মায়ের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আমরা দ্রুত পোষ্টমর্টেমের ব্যবস্থা গ্রহণ করবো।
হত্যাকান্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। তিনি আহত শিশু আবিরের খোজ-খবর নেন এবং ঘটনা সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত শুনেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানন, হত্যাকান্ডের খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ সময় নিহতের শরীরে বেশ কিছু ছুরির আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। আমরা এটাকে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে ধারনা করছি। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আলো বলেন, এ ঘটনায় নিহত নাছিমা বেগম এর আহত ছেলের আবিরের বক্তব্য অনুযায়ী স্থানীয় জামাল মেম্বারের ছেলে জিহাদকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আকট করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকান্ডের আসল রহস্য উদঘাটিত হবে বলে ধারনা করছি। এছাড়া এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category