Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬


ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটি প্রবল স্রোতের তোড়ে তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের কাছে মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রী ও মাঝিসহ অন্যান্যরা তীরে উঠে গেলেও ট্রলারে বোঝাই স্কুল ফিডিংয়ের খাদ্য ও ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার অধিক পণ্যের ক্ষতি হয়েছে বলে জানান ট্রলারে মাঝি। মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চৌমুহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। এদিকে বুধবার সকালে ডুবে যাওয়া ট্রলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মাঝি হিরন। মাঝি আরও জানান, ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তুলিয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারে থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানান, ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ে মালামাল বোঝাই ট্রলারটি চৌমুহনী লঞ্চঘাটের কাছে ডুবে যায়। এ ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করছেন।
তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, তজুমুদ্দিনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে। যাত্রীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category