Headline :
বাবা-ছেলের ভালোবাসা ও অ্যাডভোকেট ইউসুফ সাহেবের প্রতি ভালোবাসা ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় রাকিব মিয়া মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নের প্রবাসী ও বসবাসরত ভোলাবাসীর সঙ্গে মতবিনিময় প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। ঢাকার মোহাম্মদপুরে কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ ইউসুফ ভোলায় সাবেক ছাত্রদল সভাপতির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত শোক বার্তা: গভীর শোক ও দুঃখ প্রকাশ গরিব-অসহায় মানুষের পাশে থাকায় আনোয়ার মাস্টারের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কাচিয়ায় যুবককে মারধরের অভিযোগ তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার: ৫টি গরু ও জালি রশিদ উদ্ধার!

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


মো:কবির হোসেন চাপরাশি তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ৫টি চোরাই গরু, জালিয়াতি করা রশিদ এবং রশিদ বই উদ্ধার করা হয়।

ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন বালিযাকান্দি সাকিনের ২নং ওয়ার্ড এলাকায় একটি ফার্মেসির সামনে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে পুলিশ যা উদ্ধার করেছে: ০৫টি চোরাই গরু। অবৈধভাবে তৈরি ৩টি জালিয়াতি রশিদ। শশীগঞ্জ বাজার হতে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), ২. মোঃ মাকসুদ (৩৫), ৩. মোঃ রেজাউল (৪৫), ৪. মোঃ বাচ্চু (৩২) এবং ৫. মোঃ সালাউদ্দিন (৪৮)। গ্রেফতারকৃত সকলেই তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ-২৫/০৪/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। দণ্ডবিধির ৪১৩ ও ৪১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি-ডাকাতিসহ সকল অপরাধ নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category