Headline :
সুশীলন প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন ইলিশা লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী; নিরাপত্তা নিশ্চিতকরণে পাশে জেলা পুলিশ, ভোলা মাঝের চরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পীকার মহোদয়ের ভোলা জেলা সফর সমাপ্ত অনেক ত্যাগের পর আজকের গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি: স্পিকার কৃষকবান্ধব বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বাজেট প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল, ইউএনও’র নির্দেশে মনপুরা ছাড়ছেন অভিযুক্ত নারী আসন্ন ২০২৬-২৭ বাজেট নিয়ে কৃষকের প্রত্যাশা ও সমস্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প।

নান্দাইলে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শাহাদাৎ হোসেন রাসেল ভালুকা উপজেলা প্রতিনিধি:

নিজ শিশু সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২৮) ঘটনার পাঁচদিন পর শনিবার দুপুরে এক প্রতিবেশীর বাসা থেকে ওই নারীকে উদ্ধার করে করেছে পুলিশ। গত সোমবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি এলাকায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ভালুকা যাওয়ার পথে ধর্ষণের শিকার হন তিনি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ময়মনসিংহের একটি এলাকায় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ভালুকা যাওয়ার জন্য শিশু কন্যাকে সঙ্গে নিয়ে রওনা হন।

সন্ধ্যার পর তিনি পথ হারিয়ে ফেললে কয়েকজন লোক তাকে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যান। পরে নান্দাইল চৌরাস্তা থেকে তাড়াইল সড়ক দিয়ে অজ্ঞাত স্থানে একটি বিলের কাছে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। পরে অপেক্ষমাণ দুইজন পাশের একটি বাড়িতে নিয়ে ফের ধর্ষণ করে। পরে তিনি এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
ঘটনার পর থেকে তিনি গুরুতর অসুস্থ আছেন। প্রতিনিয়তই তার রক্তক্ষরণ হচ্ছে। পরে খবর পেয়ে প্রতিবেশীর বাড়ি থেকে পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

গ্রামের সুজন মিয়া (৩২) নামে এক ইজিবাইক চালক জানান, সোমবার রাতে তিনি পাশেই নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলী বাজারে ইজিবাইক চালাচ্ছিলেন।

ওই সময় গভীর রাতে শিশু কোলে এক নারীকে কাঁদতে দেখে কাছে গিয়ে জানতে চাইলে ওই নারী তাঁকে জানায়, তাকে (নারী) চারজন মিলে পাশের একটি বিলের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। পরে আবার অন্য দুই জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিলের পাশে ধর্ষণের সময় কাছে থাকা শিশুটি চিৎকার করলে তাকে জোরপূর্বক টেনে নিতে চাইলে তিনি জাপটে ধরে রাখেন। এ সময় ধর্ষণকারীরা শিশুকে কিলঘুষি মারে। এতে শিশুটির বাম চোখের নিচে ক্ষত হয়।
ঘটনা শোনার পর তাকে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাই।
তিনি জানান, পাশের কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়া নামে এক যুবক গভীর রাতে এসে ওই নারীকে নিজের আত্মীয় বলে নিয়ে যেতে চাইলে নির্যাতনের শিকার নারী কাজলকে চেনেন না বলে জানালে সে চলে যায়।

এদিকে এলাকার সাবেক ইউপি সদস্য মো. বাসারত মিয়া এ ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আশ্রয়দাতার বাড়িতে গিয়ে হুমকির পাশাপাশি ওই নারীকে আশ্রয় দেওয়ার জন্য জেরা করেন। দ্রুত কিছু টাকা জোগাড় করে তার কাছে দেওয়ার জন্য, অন্যথায় ঝামেলায় পড়তে হবে বলে আশ্রয়দাতাকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category